প্রকৌশলী দেলোয়ার হোসেনের স্ত্রীর ইন্তেকাল

মিসেস খালেদা হোসেন (৭৩) গত ২৪ শে ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকায় নিউ ইস্কাটন জামে মসজিদে নামাজে জানাজার পর তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

খালেদা হোসেন এলজিইডির প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মরহুম দেলোয়ার হোসেনের স্ত্রী।