আমাদের কাজ শেষ, এখন সবকিছু আপনাদের

সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে বলেছেন, আমাদের কাজ শেষ, এখন সবকিছু আপনাদের। গত ১৪ ডিসেম্বর ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন প্রেসিডেন্ট এরদোয়ান। এটা জেনে ট্রাম্প ক্ষুব্ধ হন। এরপর তিনি এরদোয়ানকে বলেন, আইএসকে আপনাদের নির্মূল করতে হবে। এরদোয়ান তাতে রাজি হন। তিনি ট্রাম্পকে বলেন, আপনার বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে, আইএসকে নির্মূল করবো। ফোনালাপ রেকর্ড করেছেন হোয়াইট হাউসের এমন এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। কারণ এরপর গত বুধবারই সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জেরে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস এবং আইএসবিরোধী জোটের মার্কিন দূত পদত্যাগ করেন। -সিএনএন