আমেরিকান ব্র্যান্ড ‘লাইফ ডিজিটাল’ নতুন অফার ঘোষণা করেছে। নতুন এই অফারের আওতায় লাইফ ডিজিটালের যে কোনো ল্যাপটপ কিংবা অল-ইন-ওয়ান পিসি কিনলে বিনামূল্যে থাকছে সুদৃশ্য ব্যাকপ্যাক এবং ১০০০ টাকার শপিং ভাউচার। ডিজিটাল লাইফের ক্রেতারা ভাউচার ব্যবহার করে স্বপ্নের যে কোনো শোরুম থেকে নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারবেন। ডিজিটাল লাইফের বাংলাদেশ প্রতিনিধি নাসিরউদ্দিন জানান, দেশে বর্তমানে ডিজিটাল লাইফের চারটি মডেলের ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। ল্যাপটপগুলো হচ্ছে লাইফ ডিজিটালের জেড এয়ার প্লাস দাম ২৪ হাজার টাকা, জেড এয়ার এইচথ্রি ল্যাপটপের দাম ২৬ হাজার টাকা এবং জেড এয়ার সিএক্সথ্রি ২৯ হাজার ৫০০ টাকা। এছাড়া জেড এয়ার সিএক্সথ্রি (৮ জিবি রেম) পাওয়া যাবে ৩৩ হাজার ৫০০ টাকায়। ১৭.৩ ইঞ্চি টাচ ডিসপ্লে সমৃদ্ধ জেড পিসি অল-ইন-ওয়ান মিলবে ৩১ হাজার ৫০০ টাকায়। জেড পিসি সিক্সথ্রি ২১.৫ ইঞ্চি ডিসপ্লে (নন-টাচ) পাওয়া যাবে ৪০ হাজার টাকায়। লাইফ ডিজিটালের অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে হার্ডওয়্যার পরিবর্তন ও ব্যাটারি ব্যাকআপের মতো দুটি অনন্য ফিচার। ঘরে বসে অনলাইনে কিনতে পারবেন www.startech.com.bd/i-life মাধ্যমে।