বুদ্ধিবৃত্তির চর্চাকে উত্সাহিত করতে ‘সেরা বুদ্ধিমান প্রতিযোগ’ নিয়ে এসেছে ‘এসো শিখি লার্নিং অ্যাপ’। দেশের ৮টি বিভাগে মোট ৬৪টি জেলায় জেলাভিত্তিক পর্যায়ে সম্পন্ন হবে এ প্রতিযোগিতা। প্রাথমিক বাছাই পর্ব ও চূড়ান্ত পর্বের পরীক্ষা ‘এসো শিখি লার্নিং অ্যাপ’-এর মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে।
শিক্ষা প্রযুক্তি বা ইংরেজিতে এডুকেট নামে প্রযুক্তির যে ঘরানা রয়েছে, এসো শিখি তাদেরই একটি। একে ই-লার্নিংও বলা হয়। এর উদ্দেশ্য হলো প্রযুক্তির মাধ্যমে শিক্ষামূলক বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া। সামান্য মাসিক ফি-এর মাধ্যমে যে কেউ অ্যাপটি ডাউনলোড করে পেতে পারবে ২৪ ঘণ্টা পড়াশুনার সুবিধা। এমন সুবিধা প্রদানের প্রয়াসেই যাত্রা শুরু ‘এসো শিখি লার্নিং অ্যাপ’ এর।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের গুগল প্লে থেকে ‘এসো শিখি লার্নিং অ্যাপ’ ইন্সটল করে নিতে হবে। http://www. eshosikhi.com/quiz/ওয়েবসাইটে গিয়ে জানা যাবে যাবতীয় তথ্য।