মিথ্যা এখন পরিণত সত্যে
মানুষ বাঁচে তারই আনুগত্যে!
সত্য এখন নিষ্ক্রিয় তার কর্মে
দাপিয়ে বেড়ায় মিথ্যা—আছে ফর্মে।
যে জন বুকে ধারণ করে সত্য
তার জোটে না রোগে অষুধপথ্য!
মিথ্যা আনে প্রভাব-প্রতিপত্তি
সত্য এখন অচল মুদ্রা সত্যি!
সত্য নিয়ে যাদের মহা ভাবনা
পাঠিয়ে দেয়া উচিত নাকি পাবনা।