ফ্রিজ, টিভি, এসি কিনলে ৬০০ ফ্রিজ ফ্রি দিচ্ছে মার্সেল

ডিজিটাল ক্যাম্পেইন শুরু

সারাদেশে শুরু হলো মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬। এর আওতায় ফ্রিজ, টিভি ও এসি কিনলে ৬০০ ফ্রিজ ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে মার্সেল। আছে বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। এই সুবিধা ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে সারাদেশে কার্যকর হয়েছে। চলবে ৩১ মে ২০২০ পর্যন্ত। গত সোমবার রাজধানীতে মার্সেল করপোরেট অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬-এর ডিক্লারেশন প্রোগ্রামে এ-সংক্রান্ত ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর আওতায় দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, টিভি ও এসি কিনে রেজিস্ট্রেশন করলে ডিজিটাল বাছাইয়ে ক্রেতাদের জন্য রয়েছে ৬০০ ফ্রিজ ফ্রি পাওয়ার সুবিধা। প্রত্যেক ক্রেতার জন্য আছে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশ ভাউচার। এছাড়া মার্সেল এসির ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১২ বছরের বিদ্যুত্ বিল ফ্রি।

উল্লেখ্য, মার্সেলের বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনা হয়েছে। ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। এ প্রক্রিয়ায় ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলস ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান, উদয় হাকিম ও আরিফুল আম্বিয়া, ফ্রিজ বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) গোলাম মুর্শেদ, এসি বিভাগের সিইও তানভীর রহমান, টিভি বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।— প্রেস বিজ্ঞপ্তি।