চট্টগ্রাম টেলিভিশনে দর্শকদের নিয়ে সরাসরি অনুষ্ঠান চাই

২৩ বছর পেরিয়ে গেলেও এখনো চট্টগ্রাম টেলিভিশনে দর্শকদের নিয়ে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হলো না। আউটডোর নাটক নির্মিত হচ্ছে। অবিলম্বে দর্শকদের নিয়ে টেলিফোনে ঢাকা কেন্দ্রের মতো ফেসবুক, ইউটিউব, গান ও রোগ জিজ্ঞাসার সরাসরি অনুষ্ঠান শুরু করা হোক। বর্তমানে অনেক দুর্দান্ত অনুষ্ঠান নির্মিত হচ্ছে। অনেক নতুন প্রতিভাবান শিল্পী, উপস্থাপকের দেখা পাচ্ছি। কিন্তু জিএম সাহেব ২০-২-২০২০ তারিখের দৈনিক আজাদীর আনন্দন বিভাগে তিনটি উল্লেখযোগ্য সমস্যার কথা বলেছেন, যা বর্তমান সময়ের জন্য দুঃখজনক। সমস্যা তিনটি হলো : ১) প্রয়োজনীয় অনুষ্ঠান নির্মাণে বাজেট স্বল্পতা, ২) লোকবল সংকট প্রবল এবং ৩) প্রযোজক স্বল্পতা। বিষয়টির প্রতি আমরা ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

জি এন সিদ্দিকী রুমী

সীতাকুণ্ড, চট্টগ্রাম