করোনা ভাইরাস আতঙ্কে জাপানের জে লিগ ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। টোকিও অলিম্পিক শুরুর পাঁচ মাস আগে এই ঘোষণা এলো। ২৪ জুলাই থেকে টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা। তবে এর আয়োজকরা জানিয়েছেন, গেমস বাতিল বা সময় পরিবর্তন হওয়ার মতো কিছু ঘটেনি এখনো। এর আগে দক্ষিণ কোরিয়ার কে লিগও স্থগিত রাখা হয় একই কারণে। বাস্তবতা হলো গোটা বিশ্ব জুড়েই এখন করোনা ভাইরাসের কারণে প্রচুর ক্রীড়া ইভেন্ট স্থগিত রাখা হয়েছে। কিছুদিন আগে চিনেও বাতিল করা হয়েছে সব রকমের ফুটবল ইভেন্ট। এই চীন থেকেই বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।