মো. জাকির হোসেন (৪৫) দীর্ঘ ছয় মাস ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শাহাজাহান মোল্যার অধীনে রাজধানীর ধোলাইপাড়ে প্রগতি মেডিক্যাল সেন্টারে চিকিত্সাসেবা নিচ্ছেন। চিকিত্সক জানিয়েছেন তার চিকিত্সা ব্যয়বহুল। তাকে বাঁচাতে হলে বিদেশে গিয়ে চিকিত্সা করাতে হবে। তিনি আইসিডি কোড জে-৪৭এ ভুগছেন। তার চিকিত্সার জন্য ১৫ থেকে ১৬ লাখ টাকা প্রয়োজন। তিনি নগরভবনে মাস্টাররোলে অফিস সহকারী হিসাবে কর্মরত। তার ছোটো ছোটো তিন সন্তান রয়েছে। জাকির হোসেন বলেন, ‘সংসার চালানোই আমার জন্য কষ্টকর। চিকিত্সার টাকা কোথায় পাব? আমি না বাঁচলে সন্তানরা কোথায় যাবে।’ সন্তানদের জন্য তিনি বাঁচতে চান। এ জন্য সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে তিনি আর্থিক সাহায্য ও দোয়া চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জাকির হোসেন, সঞ্চয়ী হিসাব নং-০১০০০৭৫৪০০৭১৮, নগরভবন শাখা, জনতা ব্যাংক, ঢাকা। মোবাইল ০১৯০৩১৫৯৫৫৮ (বিকাশ পার্সোনাল)।