ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাত করে হত্যা মামলায় চাচা নূরে আলমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে ছুরিকাঘাত করে হত্যা করে নূরে আলম। এ ঘটনায় নিহতের মা পারভীন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।