খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সম্মেলনে শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। শোভাযাত্রাটি খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মিলনায়তন সম্মেলনে মিলিত হয়।
‘মুজিববর্ষের অঙ্গীকার প্রথাগত প্রতিষ্ঠানের সেবা হবে জনতার’ এই প্রতিপাদ্যে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা পরিষদ চেয়রম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম প্রমুখ।