বেনাপোল (যশোর) সংবাদদাতা
শার্শা উপজেলার নাভারন বাজারে বুধবার সকালে বেশি দামে গরুর মাংস বিক্রির দায়ে সাত ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় এক সপ্তাহের মধ্যে সকল মাংস ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশও দেওয়া হয়।