হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

আজ ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তারা জানান, দেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে উদযাপন করছে। এ কারণে আজ মঙ্গলবার সরকারি ছুটি। তাই দুই দেশের ব্যবসায়ীরা দিনটিতে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানিসহ লোড-আনলোড বন্ধ রাখা রয়েছে। কাল বুধবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।

 

 

ইত্তেফাক/ইউবি