মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে সমাহিত করা হয়েছে। গতকাল সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্মান জানিয়ে তাকে দাফন করা হয়। মঙ্গলবার ৯১ বছর বয়সে মারা যান মোবারক। মোবারকের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তার দুই ছেলে গামাল মোবারক ও আলা মোবারকসহ সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে মোবারককে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। -দ্য গার্ডিয়ান