জিপিএ-৫ পেয়েছে জমজ তিন বোন

এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ময়মনসিংহের ত্রিশালে জমজ তিনবোন জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে।

 

উপজেলার সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে জমজ তিন বোন জান্নাতুল নাহার, নিশাত লুবনা ও নুসরাত জাহান। তিন বোন জিপিএ-৫ পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

আরো পড়ুন : দেবিদ্বারে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

তার পিতা সাইদুর রহমান ও মা লিলিমা আক্তার তিন বোনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

ইত্তেফাক/ইউবি