তালায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার তালায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানার কয়েকশ গজ দুরে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জনান, সোমবার রাত ১১টার পরে নির্বাচনী অফিস বন্ধ করে সবাই চলে যাওয়ার পর সাড়ে ১১টার দিকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। 

আরো পড়ুন : পিরোজপুর ২ : আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রচারে অন্যরা ম্লান

এদিকে এ ঘটনার খবর শুনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, এ ঘটনার তদন্ত চলছে। হামলা যারাই করুক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ইত্তেফাক/ইউবি