তা র কা ব চ ন

পিবিআই রিপোর্ট পারিবারিক জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। কারণ আমিতো অসত্ না, আমিতো সত্। আমার কথা হলো এতবার ইনভেস্টিগেশন হয়েছে, এত বছর তো এসব কথা ওঠেনি। এখন আবার হঠাত্ করে কী হলো যে, নতুন করে আমাকে জড়ানো হচ্ছে। সালমানের মা-ও তো আছেন। তিনি মা। এ রকম কিছু হলে তো তিনি আগে জানতেন। তিনি তো বারবার বলছেন যে, আমার সঙ্গে সালমানের একটা অন্যরকম ভাইবোন টাইপের সম্পর্ক ছিল। সালমান আমার কো-আর্টিস্ট ছিল, ভাইবোনের মতো সম্পর্ক ছিল। সামিরাও জানতো। সামিরা যদি কোনো কারণ ছাড়া দায় চাপাতে চায়, আমি ভাববো নিজের গা বাঁচানোর জন্য। নিজেরা ভালো থাকার জন্য আরেকজন নিরীহ মানুষকে দোষী করার চেষ্টা করছে। এটা করা ঠিক না, করে কোনো লাভ নেই।