বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল শনিবার

স্পোর্টস রিপোর্টার

আগামী শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) ফাইনালে মুখোমুখি হবে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে খেলবে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ।

খুলনা বিভাগ এই টুর্নামেন্টের দুই বিভাগে ছেলে ও মেয়েরা সেমিফাইনালে উঠে চমক দিয়েছিল। ফাইনালে উঠবে দুই দল এমন স্বপ্নও ছিল। কিন্তু ছেলেরা ফাইনালে উঠতে পারলেন না। পেরেছেন মেয়েরা।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে ময়মনসিংহকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বরিশাল বিভাগ ২-০ গোলে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে ওঠে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খুলনা বিভাগ ৪-১ গোলে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা বিভাগ ১-০ গোলে রংপুর বিভাগকে হারিয়ে ফাইনালে খেলার সুযোগ পায়। ফাইনাল ম্যাচের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেতরে সাজানো হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।