মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদিমে চতুর্থ ক্লেমন মোতালেব পাটোয়ারী টি-২০ ক্রিকেট গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রিকেট ক্লাব ১ উইকেটে ঢাকা নাইট রাইডার্স ক্লাবকে হারায়। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. জোনায়েদ হোসেন। এ প্রতিযোগিতায় ৪৮টি দল অংশ নিচ্ছে।