তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালায় ছেলে আবু মুছার মৃত্যুর খবর পাওয়ার পর বাবা কেরামত আলী মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর বাবা কেরামত আলী (৮০) মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর দাখিল মাদ্রাসার মাওলানা শিক্ষক আবু মুছা (৪৮) স্ট্রোক করে মারা যান। এদিকে তালার সেনপুর গ্রামে বাবা ও ছেলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার শেখ আব্দুল মোমিন জানান, শিক্ষকের মৃত্যুতে মাদ্রাসায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।