শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আল-আমিন শিকদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ঐ ইউনিয়নের চরকমলাপুর গ্রামের নুরু মোহাম্মদ শিকদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সে গত চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।