মান্দায় অবৈধভাবে মাটি খননের দায়ে দুই জনের কারাদণ্ড

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় পুকুর থেকে অবৈধভাবে মাটি খননের অভিযোগে দুই জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আবদুল হালিম এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ছোটোমুল্লুক গ্রামের ছহির উদ্দিনের ছেলে বাবু ও চকগোবিন্দ গ্রামের মৃত ইব্রাহীম প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম। ইউএনও আবদুল হালিম জানান, আইন লঙ্ঘন করে মাটি খনন করার অভিযোগে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।