ইত্তেফাক রিপোর্ট
‘তবু মাথা নোয়াবার নয়’ স্লোগানে ‘৩য় লক্ষ্মীতারুণ্য উত্সব’র আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলার পেশাজীবীদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’। দেশে-বিদেশে বিভিন্ন পেশায় লক্ষ্মীপুর জেলার সফল ২০ তরুণকে এ উত্সবে সংবর্ধনা দেওয়া হবে। আগামী ৬ মার্চ বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে উত্সবের উদ্বোধন করবেন বিআরটিএর চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
উত্সবে দেশের প্রথম নারী গভর্নমেন্ট প্লিডার ও রত্নগর্ভা মা অ্যাডভোকেট সেলিনা আখতারকে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। লক্ষ্মীতারুণ্য উত্সবের তৃতীয় আয়োজনের আহ্বায়ক হিসেবে রয়েছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম লক্ষ্মীতারুণ্য উত্সব আয়োজন করা হয়।