ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
ইবাদত
২১। জাতীয় জীবনে হজ কী সৃষ্টি করে ?
ক. মুসলমান ও অমুুসলমানদের মধ্যে সম্প্রীতি
খ. বিশ্বভ্রাতৃত্ব
গ. সকলের প্রতি মায়া-মহব্বত ঘ. দৃষ্টিভঙ্গির পরিবর্তন
২২। সম্পদের প্রকৃত মালিক হলেন-
ক. সরকার খ. জনগণ গ. আল্লাহ ঘ. ফেরেশতা
২৩। পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতখানা হলো-
ক. বাইতুল ইজ্জাহ খ. বায়তুল মামুর
গ. বাইতুল আকসা ঘ. বাইতুল্লাহ
২৪। পুঁজিবাদ ধ্বংসের প্রধান হাতিয়ার হলো-
ক. জাকাত ব্যবস্থা খ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
গ. মিশ্র অর্থব্যবস্থা ঘ. সুদবিহীন অর্থব্যবস্থা
২৫। ফকিরকে বাংলায় বলা হয় -
ক. গরিব খ. মুসাফির গ. দরিদ্র ঘ. মিসকিন
উত্তর : ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪. ক ২৫. ক
২৬। হজ হলো একটি গুরুত্বপূর্ণ-
ক. আর্থিক ও শারীরিক ইবাদাত খ. শারীরিক ইবাদাত
গ. গুরুত্বপূর্ণ ইবাদাত ঘ. আর্থিক ইবাদাত
২৭। মানুষের নিকট পৃথিবীর সম্পদ হলো -
ক. কেবল ভোগের সামগ্রী খ. আমানতস্বরূপ
গ. দীর্ঘস্থায়ী সম্পদ ঘ. অপ্রয়োজনীয়
২৮। মা হাযিরা সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন-
ক. দুইবার খ. তিনবার গ. সাতবার ঘ. আটবার
২৯। পৃথিবীতে সর্বপ্রথম ইবাদত খানা কোথায় তৈরি হয় -
ক. মক্কায় খ. ফিলিস্তিনে
গ. জেরুজালেমে ঘ. তায়েফে
৩০। হজ শব্দের বাংলা প্রতিশব্দ কী ?
ক. সংকল্প খ. বৃদ্ধি গ. পবিত্রতা ঘ. পরিশুদ্ধি
উত্তর:২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. ক
৩১। হজের ওয়াজিব কতটি ?
ক. ২ খ.৫ গ. ৬ ঘ. ৭
৩২। হজের ফরজ কতটি ?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৩৩। তাওয়াফুল বিদা কাদের জন্য ওয়াজিব ?
ক. মক্কাবাসীদের খ. আরববাসীদের
গ. বহিরাগতদের ঘ. ইরান ও ইরাকীদের
৩৪। আকীকা শব্দের অর্থ হলো-
ক. আলাদা করা খ. ভাঙা
গ. উপভোগ করা ঘ. একত্রিত করা
৩৫। মুসলমানদের বিশ্ব সম্মেলন কোনটি ?
ক. হজ খ. ওমরা গ. বিশ্ব ইজতিমা ঘ. জুমুআর জামাত
উত্তর:৩১.খ ৩২.খ ৩৩. গ ৩৪. খ ৩৫.ক
৩৬। আকীকা করা -
ক. নফল খ. সুন্নাত গ. ফরজ ঘ. ওয়াজিব
৩৭। হজের ইহরাম করে শুধু হজ করাকে বলে-
ক. ইফরাদ খ. তামাত্তু গ. কিরান ঘ. ওমরাহ
৩৮। কুরবানির সমার্থক শব্দ হলো-
ক. আত্মত্যাগ খ. উযহিয়্যাহ
গ. জবেহ করা ঘ. উত্সর্গ করা
৩৯। মাথা মুড়ানো বা চুল ছাঁটা হজের-
ক. সুন্নাত খ. ওয়াজিব গ. ফরজ ঘ. মুবাহ
৪০। ইহরাম থেকে হাজিগণের মুক্তিলাভ হয় কোন তারিখে ?
ক. ৭ যিলহজ খ. ৮ যিলহজ
গ. ৯ যিলহজ ঘ. ১০ যিলহজ
উত্তর : ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০.ঘ
৪১। কখন কুরবানি করতে হয় ?
ক. রজব মাসে খ.মহররম মাসে
গ. রমজান মাসে ঘ. যিলহজ মাসে
৪২। বর্তমানে যে কুরবানি প্রথা প্রচলিত আছে তা কার সময় থেকে চালু হয়েছে ?
ক. হযরত ঈসা (আ) খ. হযরত নুহ (আ)
গ. হযরত মুহাম্মদ (স) ঘ. হযরত ইবরাহিম (আ)
৪৩। মক্কার বাহির থেকে আগত হাজিদের বিদায়কালীন তাওয়াফকে কী বলা হয় ?
ক. তাওয়াফে যিয়ারত খ. নফল তাওয়াফ
গ. তাওয়াফে কুদুম ঘ. তাওয়াফুল বিদা
উত্তর: ৪১. ঘ ৪২. ঘ ৪৩. ঘ
৪৪। মাসারিফ শব্দের অর্থ হলো-
ক. ব্যয় করার খাত খ. আয় করার খাত
গ. সঞ্চয় করার খাত ঘ. একত্রিত রাখার খাত
৪৫। পরিপূর্ণ জীবন বিধান বলতে বোঝায়-
ক. যাতে নবি-রসুলের কাহিনি আছে
খ. যার মধ্যে দেওয়ানি বিধান রয়েছে
গ. যাতে পারিবারিক ও সামাজিক নীতি রয়েছে
ঘ. যাতে সকল বিধানের সমাবেশ রয়েছে
৪৬। জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি ?
ক. সাত খ. ছয় গ. পাঁচ ঘ. চার
৪৭। সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় কীসের মাধ্যমে ?
ক. ব্যাংক-বীমা প্রতিষ্ঠার মাধ্যমে
খ. শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে
গ. জাকাত আদায়ের মাধ্যমে
ঘ. ব্যবসায়-বাণিজ্যের মাধ্যমে
উত্তর:৪৪.ক ৪৫. ঘ ৪৬. ক ৪৭. গ