ভাইবারে মাই নোটস ফিচার

জনপ্রিয় ক্রস-প্ল্যাটফরম ভয়েস ওভার আইপি এবং ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ভাইবার ব্যবহারকারীর জীবন আরো সহজ করতে মাই নোটস ফিচার চালু করেছে। এ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন মুহূর্তের পাশাপাশি প্রতিদিনের কাজ গুছিয়ে রাখতে পারবেন।

বিভিন্ন বার্তা, কল এবং ভিডিও-সংক্রান্ত যোগাযোগ কমবেশি সবাইকে করতে হচ্ছে। একই প্লাটফরমে এসব কাজ পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং। এছাড়া সবকিছু গুছিয়ে রাখার জন্য নিজস্ব টাস্ক ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশনও অনেকে ডাউনলোড করতে পছন্দ করেন না। বিভিন্ন দিক বিবেচনায়

নিয়ে ভাইবার অ্যাপে মাই নোটস ফিচার যুক্ত করা হয়েছে।

ফিচারটি ভাইবার ব্যবহারকারীকে প্রতিদিনের কার্যতালিকা তৈরি, ছবি, জরুরি বিষয়গুলো মনে রাখা ছাড়াও নানা বিষয় এক জায়গায় করতে সাহায্য করবে।