ফুলগাজীতে ক্যামিকেলের ড্রাম বিস্ফোরণ, যুবক নিহত

ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট বাজারে ক্যামিকেলের ড্রাম কাটার সময় বিস্ফোরণ হয়ে আবু বক্কর ছিদ্দিক রনি নামে এক যুবক নিহত হয়। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে রাকিব মেটালে দীর্ঘদিন ধরে কাজ করতেন আবু বক্কর ছিদ্দিক রনি (২০)। মঙ্গলবার সকালে রাকিব মেটালে এসে আবু বক্কর ছিদ্দিক রনি ক্যামিকেলের ড্রাম কাটার সময় বিস্ফোরণ ঘটে। নিহত যুবক মুন্সিরহাট ইউনিয়নের বালুয়া গ্রামের মৃত মোস্তফা ভূঁঞার ছেলে।

নিহতের চাচা ও এলাকাবাসী জানান, দোকানে এসে ক্যামিকেলের ড্রাম কাটার সময় বিস্ফোরণ হয়ে রনি মারা গেছে।

মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, মুন্সিরহাট বাজারের রাকিব মেটালের কর্মচারী আবু বক্কর ছিদ্দিক রনি ক্যামিকেলের ড্রাম কাটার সময় বিস্ফোরণ হয়ে মারা যায়।

ফুলগাজী থানার এসআই আশ্রাফুল আলম বলেন, ফুলগাজীর মুন্সিরহাট বাজারে যুবক নিহত হওয়ার ঘটনা শুনে দ্রুত এসেছি। সুরতহাল রিপোর্টের জন্য ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠোনো হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯

ইত্তেফাক/এমআই