কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেল ৩টায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে সহিংসতা করার পরিকল্পনা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রাম-৩ আসনে মহাজোটের একক প্রার্থী এখন থেকে অধ্যাপক এমএ মতিন।
জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।
আরো পড়ুন: নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে ব্যবসায়ী আটক
ইত্তেফাক/জেডএইচ