সম্প্রতি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সেবামূলক প্রতিষ্ঠান ড্রিমস ফর টুমরোর ন্যাশনাল কনভেনশন। কনভেনশনে সারাদেশে ছড়িয়ে থাকা তিপ্পান্নটি ড্রিমস ফর টুমরো সেন্টার থেকে আসা শতাধিক স্কুল শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকের পাশাপাশি যোগ দিয়েছিলেন প্রতিষ্ঠানের ভলান্টিয়ারবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।
সকালে কনভেনশন উদ্বোধন করেন প্রকৌশলী প্রফেসর ড. রেজোয়ান খান ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা সিইও আয়মান সাদিক। বিকালে মূল আলোচনা ও সনদ বিতরণ পর্বে কনভেনশনের মূল প্রবন্ধ পাঠ করেন ড্রিমস ফর টুমোরোর প্রতিষ্ঠাতা জাভেদ পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনভেনশনের স্পন্সর প্রতিষ্ঠান সেফ হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সালমা আদিল। আরো বক্তব্য রাখেন কনভেনশনের কো স্পন্সর অগমেটিক্স এর সিইও রাশেদ মুজিব নোমান, নর্দান তসরিফা গ্রুপের সুলতানুর আসিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রথম আলোর মুনির হাসান, ইউ টিভির ইকবাল বাহার, রবির ঊর্ধ্বতন কর্মকর্তা অনামিকা ভক্ত, কানিজ ফাতিমা প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন ইউআইইউর ভিসি চৌধুরী মফিজুর রহমান।—প্রেস বিজ্ঞপ্তি