দেবাশীষ দাস সোহেলকে আহ্বায়ক ও টিটু ঘোষকে সদস্য সচিব করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের আশুগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সঞ্জীব সাহা বাপ্পী ও সাধারণ সম্পাদক রিপন বণিকের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মানিক রায় ভৌমিক, সুরঞ্জন দাস, সুবীর দাস, অ্যাড. অপু দেব, সদস্য দিপঙ্কর বিশ্বাস জয়, নিলয় দাস, প্রণয় সাহা, জয় সরকার, রিপন দাস, নিলয় দাস হূদয়, রাজন দাস, প্রান্তুষ বর্মণ, জয় বণিক, তাপস কুমার দেবনাথ, বিপুল দাস, মিঠুন দাস, শাওন দাস শুভ, কেশব দাস, সঞ্জীব দাস প্রমিত, লিটন দাস, ইমন কর্মকার, সুমন দেবনাথ ও অত্য় দাস মুন্না। উল্লেখ্য বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের একটি অঙ্গ সংগঠন যুব ঐক্য পরিষদ। —প্রেস বিজ্ঞপ্তি