বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কেন্দ্রীয় রাজস্ব ও উত্পাদন সভা সম্প্রতি বিদ্যুত্ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়। পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুত্ খাতের উন্নয়নে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ভূমিকার কথা উল্লেখ করে আগামীতেও তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়নে সবাইকে কাজ করার নির্দেশ দেন পিডিবির চেয়ারম্যান। এসময় চলতি অর্থবছরে পিডিবির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ ও বিতরণ জোনওয়ারী সিস্টেম লস কমিয়ে আনা এবং বকেয়া আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি