মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি ও সহসাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন।
আগামী এক বছরের জন্য নির্বাচিতরা হলেন সভাপতি জামিলুর রশিদ খান (বিএনপি), সহসভাপতি মো. নুরুজ্জামান (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক মো. লুত্ফর রহমান (আওয়ামী লীগ), সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (বিএনপি), অর্থ সম্পাদক কাজী শরিফফুদ্দীন মিজান (বিএনপি), পাঠাগার সম্পাদক মো. আরশেদ আলী (আওয়ামী লীগ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা (বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ কবির প্রধান (আওয়ামী লীগ), নিরীক্ষক মো. রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) ও মতিয়ার রহমান জাকা (বিএনপি), কার্যনির্বাহী সদস্য মো. ওমর ফারুক (আওয়ামী লীগ), মো. হাসান সাঈদ (আওয়ামী লীগ) মোহাম্মদ আওলাদ হোসেন (বিএনপি), মো. রুবেল হোসেন (বিএনপি)ও মো. মাহফুজুর রহমান মিটুল (আওয়ামী লীগ)। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মেহের উদ্দিন ফল ঘোষণা করেন।