অধ্যাপক আতিকুল ইসলামকে ২৪ ফেব্রুয়ারি, ২০২০ নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্যের পদে দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত করা হয়েছে। অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। গত তিন দশক ধরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতা এর অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডাব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর এ দায়িত্ব পালন করেছেন।—প্রেস বিজ্ঞপ্তি