নোয়াখালীর সেনবাগ-প্রতাপপুর সড়কের পাশে ভেঙে পড়া গাইড ওয়ালের পুনরায় নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার গাইড ওয়ালের নির্মাণ কাজ শুরু হয়। পুরো সড়কের বিভিন্ন স্থানে এভাবে গাইড ওয়াল নির্মাণের ফলে সড়কটি আপাতত খাল থেকে রক্ষা পাবে বলে মনে করছেন স্থানীয়রা।
এ নিয়ে গত ৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রিপোর্টের সূত্র ধরে সড়ক ও জনপথ বিভাগ ঘটনার সত্যতা পায়। এর পরই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে সড়কটিতে গাইড ওয়ালের কাজ করা হচ্ছে। সওজ নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, সড়কের কিছু অংশ খালে ভেঙে পড়ার বিষয়টি অবগত হওয়ার পরই সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে কাজ করার নির্দেশ দেওয়া হয়। কাজ শুরু হয়েছে।