নানা বাড়ি যাবার পথে প্রাণ গেলে শিশুর

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত আলগামনের ধাক্কায় রাবেয়া বুশরী জান্নাত (৬) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বুশরী রিফাইতপুর গ্রামের দিপু সরকারের মেয়ে এবং রিফাইতপুর আইডিয়াল স্কুলের নার্সারির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর স্বজনরা জানান, স্কুল ছুটি থাকায় নানা বাড়ি যাবার পথে দৌলতখালী বাজারের রাস্তা পারাপারের সময় স্যালো ইঞ্জিন চালিত আলগামনের ধাক্কায় সে মারা যায়।

আরো পড়ুন: ৩০ বছরের চার্চ বদলে মন্দির

ইত্তেফাক/জেডএইচ