রয়টার্স
স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে প্রশিক্ষণ চলাকালে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় সি-১০১ জেট বিমানটির চালক নিহত হয়েছেন বলে স্পেনের বিমান বাহিনী জানিয়েছে।
স্পেনের বিমান বাহিনী জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সহকর্মী কমান্ডার এদুয়ার্দো গার্ভালেনা ক্রেসপো নিহত হয়েছেন। উদ্ধার অভিযানের সমাপ্তির প্রস্তুতিকালে এক টুইটারে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকালে মুরসিয়া এলাকার লো মাঙ্গার কাছে সমুদ্রে বিমানটি বিধ্বস্ত হয়। স্পেনের বানানো এ সি-১০১ জেট সাধারণত আকাশে বিভিন্ন দুঃসাহসিক নৈপুণ্য ও কসরত দেখাতে ব্যবহূত হতো। গত বছরের আগস্টেও একই এলাকায় একই রকম আরেকটি বিমান দুর্ঘটনায় অপর এক চালক নিহত হয়েছিলেন।