নানা অনিয়মের কারণে বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানার ওসি হযরত আলীকে স্ট্যান্ড রিলিজ ও পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। থানার নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুর রহিম (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তার বিরুদ্ধে স্কুল ছাত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা, মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি, ধর্ষণ ও অপহরণকারীর পক্ষে সাফাই, ধরপাকড়ের নামে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ ও পুলিশ লাইনে ক্লোজড করার আদেশ দেন।
এ ব্যাপারে হযরত আলী জানান, আমি সরকারি চাকরি করি। সরকারের নির্দেশ আমি মানতে বাধ্য। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মতে আমি আমার দায়িত্ব হস্তান্তর করে কর্মস্থল ত্যাগ করেছি।
দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুর রহিম (তদন্ত) জানান, দায়িত্ব নিয়ে আমি আমার কর্তৃপক্ষের আদেশ পালন করেছি।