শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলগেট ও খোয়াই নদীর বাঁধ এলাকার বস্তি থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. শাহীন মিয়া (৪০) ও রুকন উদ্দিন মাছুম (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উল্লিখিত স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই জন পুলিশের হাতে আটক হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে পুলিশ তত্পর রয়েছে।