মাগুরার শালিখা থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শতখালী গ্রামের একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে যেতে পারে। যে কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।