৬৪টি জেলায় আইসিটি শিল্প গড়ে তোলা হবে ------------- আইসিটি প্রতিমন্ত্রী

লালমনিরহাটসহ ৬৪টি জেলায় আইসিটি শিল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ২০২১ সালের মধ্যে লালমনিরহাটে শেখ কামাল আইটিসি ট্রেনিং ইনকুবেশন সেন্টার স্থাপনের কার্যক্রম শুরু করা হবে। এতে জেলার যুবসমাজ ট্রেনিং নিয়ে ও হাই স্প্রিড ইন্টারনেট ব্যবহার করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আত্মকর্মে নিয়োজিত হতে পারবে। শুক্রবার লালমনিরহাট পৌরসভার সাপটানা মৌজায় শেখ কামাল আইসিটি পার্ক/ট্রেনিং কাম ইনকুবেশন সেন্টার স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় জেলা প্রশাসক আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, প্রতিমন্ত্রীর সফরসঙ্গীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক  দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।