তারাগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

তারাগঞ্জ উপজেলায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের তারাগঞ্জ নতুন চৌপথীর দিয়ামনি জুয়েলার্সের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ সময় সাড়ে ছয় ভরি সোনাসহ নগদ ৫৫ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

তারাগঞ্জ থানার এসআই কামাল জানান, অভিযোগ পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।