বিরামপুরে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

বিরামপুরে বিদ্যুত্স্পৃষ্টে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার শহরের ঈদগাহ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার আমিনুল ইসলামের ছেলে। সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পৌরসভার সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।