বরিশালের বাকেরগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: সজল খান (২২), মজিবর ফকির (৬০), সোহাগ খন্দকার (২২), মনির মৃধা (২১) ও সালাম সিকদার (৪২)।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, গে ফতারকৃতরা মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় ছয় মাস থেকে তিন বছর মেয়াদে সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত। সাজা ঘোষণার পর থেকে তারা পলাতক ছিল।