গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক অ্যান্ড পলিসি রিসার্চ এর অধীনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’স ইলেকশন ডেটা অ্যান্ড সায়েন্স ল্যাব এর গবেষকদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। যদিও অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল। ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে মার্কিন সেন্টার গবেষণার তথ্য তুলে ধরে বলেছে, জালিয়াতির কোনো প্রমাণ তারা পাননি। যদিও এ কারণে বলিভিয়ায় বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন জয়ী প্রেসিডেন্ট ইমো মোরালেস। -আল জাজিরা