আকাশ ছুঁতে পা পেতেছি

 

মিঠা কথায় পেট ভরে না,

মন ভরে না মাসিতে,

সুখের খনির সন্ধানে তাই

ছুটছি গয়া-কাশিতে!

 

কপালীতে কপাল ঘষে

মুক্তা ঝরাই হাসিতে,

হস্তরেখায় শনির দশা

ভাগ্য ফেরাই রাশিতে...

 

কষ্ট ছাড়াই কেষ্ট ভোগে

বণিক বনি সাতাশে!

মিছা কথায় গজব পড়ে

গুজব ওড়ে বাতাসে!

 

উলটো হয়ে হাঁটছি তো কী

হাত দুটো যে মাটিতে!

আকাশ ছুঁতে পা পেতেছি

ভর দিয়েছি লাঠিতে।