ফেসবুক পেজে অটো রিপ্লে দেওয়ার কৌশল

 

ফেসবুকের অনেক পেজ দেখতে পাওয়া যায় যার ইনবক্সে কোনো কিছু লিখলেই তাত্ক্ষণিক এর উত্তরও পাওয়া যায়। অনেকেই ভাবছেন, এই কাজটি কীভাবে করা সম্ভব?

যারা এমনটি ভাবছেন তারাও চাইলে  স্বর্য়ক্রিয়ভাবে বার্তা প্রেরণের কৌশলটি জেনে নিতে পারেন। আগগ্রহীদের  জন্য   ফেসবুক পেজে অটো রিপ্লে দেওয়ার    কৌশল  নিয়ে আলোচনা করা হয়েছে এ লেখায়। চাইলে আপনার ফেসবুক পেজটিতেও অটো রিপ্লে  অ্যাক্টিভ করে নিতে পারেন।

এজন্য প্রথমে আপনাকে যে পেজটিতে অটো রিপ্লে পদ্ধতি চালু করতে চান ফেসবুক লগইন করে সেই পেজটি অপেন করতে হবে।  এরপর পেজের উপর থেকে বাম পাশে থাকা সেটিংস অপশটিতে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো থেকে  ‘messaging’ —এ ক্লিক করুন। এরপর  ‘Send Instant Replies to anyone who messages your Page’-এ প্রবেশ করলে দেখা যাবে ‘no’ অবস্থায় রয়েছে।

অটো রিপ্লে অপশনটি অন করতে তা ‘yes’ করে দিতে হবে। এরপর আপনার পেজে কেউ মেসেজ করলে আপনি অনলাইনে না থাকলেও ‘Thanks for messaging us. We try to be as responsive as possible. We'll get back to you soon.’- এ বার্তাটি অটোমেটিক পৌঁছে যাবে যে মেসেজ করবে তার ইনবক্সে।

চাইলে অটো রিপ্লেটি পছন্দমতো পরিবর্তনও করে তিনতে পারেন। এ জন্য ‘yes’ বাটনের নিচে থেকে ‘change’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর ‘Your Instant Reply’ বক্সে আপনি যে বার্তাটি লিখতে চান তা লিখে দিতে পারেন। তারপর সেভ করে নিতে হবে। তাহলেই আপনার পেজে কেউ বার্তা পাঠালে সে বার্তার জবাব হিসেবে আপনার সেট করা রিপ্লেটি পাবেন তাত্ক্ষণিকভাবেই।