আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ৬ রজব  ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ২ ও ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা ও অ্যামিথিস্ট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শরীর অসুস্থ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পারস্পরিক সামাজিক সুসম্পর্ক বজায় থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শারীরিক অবস্থা খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।