গৌরনদীতে ১০ মণ জাটকা জব্দ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে গলাচিপা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত জাহান জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করেন।