নতুন কন্ডিশনিং কোচ ট্রেভর লি

স্পোর্টস রিপোর্টার

বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স তথা স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিকোলাস ট্রেভর লি। চলতি মার্চ থেকে বিসিবির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন এই ইংলিশম্যান। আগামী এপ্রিলে বিসিবিতে যোগ দিবেন তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

এর আগে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন ৩৭ বছর বয়সি ট্রেভর লি। এছাড়া কাউন্টি ক্লাব সাসেক্সেও একই পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সিরিজের পরই বিদায় নিচ্ছেন বর্তমান স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। লঙ্কান এই কোচ ছয় বছর টাইগারদের সঙ্গে ছিলেন। আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদে চাকরি পাওয়ায় বাংলাদেশ ছাড়ছেন তিনি। মারিওর বদলি নিয়োগে বেশি দেরি করেনি বিসিবি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রেভর লি।