স্পেশাল অলিম্পিক ন্যাশনাল গেমস শুরু

স্পোর্টস রিপোটার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের স্পেশাল অলিম্পিক ন্যাশনাল গেমস আয়োজন করা হয়েছে। গতকাল গুলশান ইয়ুথ যুব ক্লাব মাঠে নবম গেমসের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ৩০০ ক্রীড়াবিদ এই গেমসে অংশগ্রহণ করছে। গুলশানে উদ্বোধন হলেও আজ থেকে খেলা হবে বিকেএসপিতে। বুদ্ধিপ্রতিবন্ধীরা দেশের খেলাধুলায় ব্যাপক সাফল্য এনেছেন। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান খুবই ভালো। গত বছর স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে অংশ নিয়ে বাংলাদেশ ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ জিতেছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদরা সাফল্য তুলে এনেছিলেন। এ গেমস উদ্বোধন করতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘আমি গর্বিত  আমাদের ক্রীড়াবিদরা স্পেশাল অলিম্পিক গেমসে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।’