১৪ বছরে আরটিভি

 

আজ ১৪ বছরে পদার্পণ করছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে দিনব্যাপী জমকালো আয়োজন।

রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে দিনব্যাপী এই আয়োজনে কেক কাটার পাশাপাশি থাকবে সঙ্গীতায়োজন। সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পীরা। এছাড়া তারকালাপের বিশেষ পর্ব, বিশেষ সিনেমা ও নাটক প্রচার করা হবে।

সকাল ১০টা ১০ মিনিটে তারকালাপের বিশেষ পর্বের মাধ্যমে শুরু হবে এবারের আয়োজন। এরপর ১১টা ৩০ মিনিটে কেক কাটা হবে। কেক কাটার সময় রাজনৈতিক, সামাজিক, শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।